কালিয়াচক কাণ্ডে আজ আসিফের দাদা ও মামার গোপন জবানবন্দি রেকর্ড - The News Lion

কালিয়াচক কাণ্ডে আজ আসিফের দাদা ও মামার গোপন জবানবন্দি রেকর্ড

 


দি নিউজ লায়ন;   কালিয়াচক কাণ্ডে আজ আসিফের দাদা ও মামার গোপন জবানবন্দি রেকর্ড। ম্যাজিস্ট্রেটের সামনে রেকর্ড করা হয় তাদের বয়ান। আসিফের দাদা আরিফ মহম্মদ ও তার মামা শিস মহম্মদকে আজ সকালেই মালদা জেলা আদালতে নিয়ে আসা হয়। 


অন্যদিকে, গ্রেফতার হওয়া আসিফের দুই বন্ধু সাবির আলি ও মহম্মদ মাফুজকে। এদেরও আজ আদালতে পেশ করা হয়। আজই শেষ হচ্ছে তাদের চার দিনের পুলিস রিমান্ড।   জানা গিয়েছে, আসিফের অপকর্ম জানার পর খুন ও অত্যাচারের ভয়েই তাঁরা চুপ ছিলেন। মুখে খুলতে পারেননি। সে মামাকেও প্রানে মেরে দেওয়ার হুমকি দিত। আসিফের ভয়েই দাদা আরিফ খুনের দিন মামা বাড়িতে আশ্রয় নিয়েছিল। 



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.