সেফ হোম থেকে পালানো অভিযুক্তকে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিশ - The News Lion

সেফ হোম থেকে পালানো অভিযুক্তকে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিশ

 


দি নিউজ লায়ন;   সেফ হোম থেকে পালানোর ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিশ। বালুরঘাট হোসেনপুরের সেফ হোম থেকে রাতের অন্ধকারে পালানো করোনা আক্রান্ত বিচারাধীন বন্দীকে ফের গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাট শহরের ডিএভি স্কুল মোড় এলাকা থেকে ওই বিচারাধীন বন্দী রবি প্রামাণিককে নিষিদ্ধ কাফ সিরাফ সহ গ্রেপ্তার করে।


 পাশাপাশি একই সঙ্গে থাকা গোপাল মহন্ত নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে ৪৫ বোতল নিষিদ্ধ কাফ সিরাফ উদ্ধার করে পুলিশ। এদিকে রবি প্রামাণিকের করোনা রিপোর্ট আজ নেগেটিভ আসে। এরপরই ধৃত রবি প্রামানিককে আজ বালুরঘাট জেলা আদালতে তোলে পুলিশ। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 


এবিষয়ে বালুরঘাট সদর ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ বলেন, ওই অভিযুক্তের পালিয়ে যাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই পুলিস গ্রেপ্তার করেছে। সেই সঙ্গে আরও একজনকে ফেন্সিডিল সহ গ্রেপ্তারে এদিন তাদের কোর্টে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়ার ওই আসামীর বিরুদ্ধে আরও একটি মামলা যুক্ত হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.