রাজীব-মুকুল-এর দল ছাড়া নিয়ে জোর জল্পনা রাজনৈতিক মহলে, কেন? - The News Lion

রাজীব-মুকুল-এর দল ছাড়া নিয়ে জোর জল্পনা রাজনৈতিক মহলে, কেন?

  


দি নিউজ লায়ন;   নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিজেপির একাধিক নেতা দল থেকে মুখ ঘুরিয়েছেন। কেউ আবার সরাসরি তৃণমূলে ফিরতে চেয়ে মমতার কাছে আবেদন জানিয়েছেন। এই অবস্থায়  আগামীর রণনীতি ঠিক করতেই মঙ্গলবার দলের পদাধিকারীদের নিয়ে হেস্টিংসের দফতরে বৈঠক দিলীপ ঘোষদের। ভোটের রেজাল্ট আউটের পর এই প্রথম বৈঠকে বসেছে দলের শীর্ষ নেতৃত্ব। 


যেখানে দলের হারের পর্যালোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, আগামিদিনে কীভাবে বঙ্গ বিজেপি এগোবে তা নিয়েই মূলত আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। তবে সূত্রের খবর, করোনা পরিস্থিতি একটু আয়ত্তে আসলেই লাগাতার আন্দোলনে নামবে বিজেপি। 


আর এই আন্দোলনের কর্মসূচি নিয়ে আলোচনার পাশাপাশি সংগঠনকে এক ছাতার নিচে রাখার কৌশলও নির্ধারিত হতে পারে এই বৈঠকে। ইতিমধ্যে বিজেপির একাধিক নেতা পৌঁছে গিয়েছেণ। কিন্তু বৈঠক শুরু হলেও এসে পৌঁছননি রাজীব বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়। আর তারপর থেকেই  রাজীব-মুকুল-এর দল ছাড়া নিয়ে জোর জল্পনা শুরু রাজনৈতিক মহলে। যদিও শুভেন্দু অধিকারীও দিল্লিতে। তব্র শোনা যাচ্ছে ভার্চুয়ালি থাকবেন তিনি।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.