প্রয়াত কোভিড যোদ্ধার স্ত্রীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিল জেলাশাসক
দি নিউজ লায়ন; বৃহস্পতিবার প্রয়াত কোভিড যোদ্ধা সুকল্যাণ বেরার স্ত্রী পিংকি বেরা কে গ্রুপ ডি স্থায়ী পদে চাকরির নিয়োগপত্র ঝাড়্গ্রাম জেলা শাসকের কার্যালয়ে সিধু কানু সভাকক্ষে তুলে দেন ঝাড়গ্রামের জেলাশাসক জয়সী দাশগুপ্ত। এছাড়াওই অনুষ্ঠানে দুই হাজার কুড়ি ২১ সালে যে ২৬ জন কৃষকের মৃত্যু হয়েছিল সেই ২৬ জন কৃষকের উত্তরাধিকারী হিসেবে ৬৫ জনকে ৫২ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় ।
মূল অনুষ্ঠানটি হয় নবান্নে। নবান্ন থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানের সূচনা করেন। তারপর ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যালয়ের সিধু কানু সভাকক্ষে উপভোগ তাদের হাতে চেক তুলে দেন জয়সী দাশগুপ্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানিয়েছেন প্রয়াত কোভিড যোদ্ধার স্ত্রী পিংকি বেরা।
তিনি বলেন আমাকে চাকরি দেওয়ায় আমি আমার নাবালক সন্তানকে মানুষ করতে পারবো ও পরিবারের সকলকে দেখতে পারবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক মুখ ফের দেখতে পেলেন জঙ্গলমহলের বাসিন্দারা। কারণ এর আগে এভাবে কোন মুখ্যমন্ত্রীকে জঙ্গলমহলের মানুষ দেখেননি। তাই প্রয়াত কোভিড যোদ্ধার স্ত্রীকে চাকরির নিয়োগপত্র দিয়ে তিনি প্রমাণ করলেন আমি অসহায় মানুষের পাশে রয়েছি।

Post a Comment