মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ১১ কেজি ওজনের গঙ্গাকাছিম - The News Lion

মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ১১ কেজি ওজনের গঙ্গাকাছিম

 




দি নিউজ লায়ন;   বৃহস্পতিবার সকালে আমতার কুশবেড়িয়ায় নদী তীরবর্তী জলাশয়ে মাছ ধরার সময় মৎস্যজীবীদের জালে ধরা পড়ল একটি ১১ কেজি ওজনের গঙ্গাকাছিম ( নিউসোনিয়া গঞ্জেটিকাস)। পরে বন দফতরের কর্মীরা সেটিকে উদ্ধার করে। জানা গেছে এদিন সকালে বন দফতরের কাছে খবর আসে আমতার কুশবেড়িয়া তে দামোদর নদী তীরবর্তী এলাকায় একটি কচ্ছপ স্হানীয়রা উদ্ধার করে রেখেছে। এখবর পাওয়ার পরেই বন দফতরের কর্মীরা এলাকায় গিয়ে প্রকান্ড এই কচ্ছপটিকে উদ্ধার করেন।


 উলুবেড়িয়া বন দফতরের রেঞ্জ অফিসার রাজেশ মুখোপাধ্যায় বলেন এটি মূলত পরিস্কার জলেই থাকে। এরা সাধারণত আকারে ও ওজনে খুব বড় রকমের হয়ে থাকে। আমরা কচ্ছপটিকে উদ্ধার করে গড়চুমুক প্রানী চিকিৎসা কেন্দ্রে পাঠিয়েছি।  


অন্যদিকে উলুবেড়িয়া থানা এলাকার উত্তর পীরপুর দলুইপাড়া থেকে তিনটি তিল কেজি কাছিম উদ্ধার করল বন দফতর। জানা গেছে একটি মাঠের মধ্যে এই তিনটি তিল কাছিম কে দেখতে পান স্হানীয় যুবকরা। পরে কচ্ছপ তিনটিকে নিজেদের হেফাজতে রেখে এই যুবকরা বন দফতরে খবর দিলে এদিন দুপুরে বন দফতরের কর্মীরা তিল কাছিম গুলিকে উদ্ধার করে নিয়ে আসেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.