আজ কর্মপ্রাপ্তি না সামাজিক সংকট কি আছে আপনার ভাগ্যে
দি নিউজ লায়ন;
মেষ
প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। মনের মানুষকে মনের কথা স্পষ্ট করে বলুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে কারও সন্তানলাভ হতে পারে। সৃজনশীল কাজে সুফল পাবেন।
বৃষ
অসুস্থ পিতার আরোগ্যলাভ হতে পারে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারও কারও কর্মপ্রাপ্তি হতে পারে।
মিথুন
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বোধ করতে পারেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। মন ভালো থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে।
কর্কট
দিনটি মিশ্র সম্ভাবনাময়। অতিন্দ্রীয় শাস্ত্রাদির প্রতি আগ্রহ বোধ করতে পারেন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায়, সমমর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে।
সিংহ
শরীর হঠাৎ অসুস্থ হতে পারে। অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। আইনগত ঝামেলা থেকে দূরে থাকুন। ব্যয় কমানোর চেষ্টা করুন।
কন্যা
শরীর খুব একটা ভালো না-ও থাকতে পারে। পেটের পীড়ায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। কর্মস্থলে কোনো ঝামেলায় জড়াবেন না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন।
তুলা
জ্যেষ্ঠ ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। আর্থিক দিক ভালো যাবে।
বৃশ্চিক
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। মন ভালো থাকবে।
ধনু
ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উৎসাহ বোধ করতে পারে। নতুন বন্ধুলাভ হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন।
মকর
নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। শরীর ভালো থাকবে। কাউকে প্রথম দেখায় ভালো লাগতে পারে।
কুম্ভ
বাড়িতে অতিথি সমাগম হতে পারে। অধীনদের কাজে লাগাতে চেষ্টা করুন। মূল্যবোধ বজায় রাখুন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন।
মীন
দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। অবিবাহিতদের কারও কারও বিয়ে হতে পারে। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।

Post a Comment