জগদ্দলে ব্যাপক বোমাবাজি ও বহু বাড়ি ভাঙচরের অভিযোগ
দি নিউজ লায়ন; জগদ্দল থানার ঢিল ছোড়া দূরত্বে পালঘাট রোডের পুরানী বাজার এলাকায় শুক্রবার রাতে মুড়ি মুরকির মতন বোমাবাজি হয়। স্থানীয়দের অভিযোগ, ওইদিন গভীর রাতে একদল দুষ্কৃতী আচমকা হানা দিয়ে মুন্না সাউয়ের বাড়িতে ভাঙচুর চালায়।
তারপর মমতা ট্রাভেলসেও বোমাবাজি করা হয়। হিরন সাউয়ের টোটো ভাঙচুর করে। অভিযোগ, বাকরমহল্লা, ছাই মাঠ মুখে ২৫-৩০ জন দুষ্কৃতী হানা দিয়ে কমপক্ষে ১২-১৫ টি বাড়িতে ভাঙচুর চালিয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

Post a Comment