কাজু জঙ্গল থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার - The News Lion

কাজু জঙ্গল থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

 


দি নিউজ লায়ন;   শুক্রবার দুপুরে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় কাজু জঙ্গলে আসা কয়েকজন ব্যক্তি। তারা বিষয়টি ফোন করে গুড়গুড়িপাল থানার পুলিশকে জানান । খবর পেয়ে ঘটনাস্থলে যায় গুড়গুড়িপাল থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় ।


মৃত ব্যক্তির নাম অরুণ প্রতিহার,তার বয়স ৫১ বছর, তার বাড়ি মেদিনীপুর সদরব্লকের চাঁদড়া অঞ্চলের বয়লাসোল গ্রামে ।তার পরিবার সূত্রে জানা যায় যে কাজে যাওয়ার জন্য শুক্রবার সকালে সে বাড়ি থেকে বেরিয়ে আসে । এরপর দুপুর নাগাদ তার পরিবারের লোকেরা তার মৃত্যু সংবাদ জানতে পারে।


তবে কি কারণে ওই ঘটনা ঘটেছে তা তার বাড়ির লোকেরা বলতে পারেনি। গুড়গুড়িপাল থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ওই ঘটনার ফলে মৃতের পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে । সেই সঙ্গে ওই ঘটনাকে কেন্দ্র করে গুড়গুড়িপাল কাজু জঙ্গল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.