আবারো কঠোর লকডাউনের পথে রাজপুর সোনারপুর
দি নিউজ লায়ন; রাজ্যে করোনার গ্রাফ ক্রমশ নিম্নমুখী কিন্তু এই সময় দঃ ২৪পরগনার রাজপুর সোনারপুর এলাকার করোনা পরিস্থিতি যথেষ্ট আশঙ্কায় রেখেছে স্থানীয় প্রশাসনকে। তাই গত সপ্তাহে স্থানীয় প্রশাসনের উদ্যোগে রাজপুর সোনারপুর এলাকার ব্যবসায়ী সংগঠন গুলিকে নিয়ে আলোচনায় বসে এবং সিদ্ধান্ত হয় ২৮তারিখ থেকে তিনদিন রাজপুর সোনারপুর এলাকার সমস্ত বাজার বন্ধ রাখা হবে। সেইমতো আজ থেকে কার্যত লকডাউন চলছে রাজপুর সোনারপুরে।
আজ সকালে দেখা গেল রাজপুর,সুভাষগ্রাম সহ সমস্ত পৌরবাজার তিন দিনের জন্য বন্ধ। তারফলে স্থানীয় এলাকায় সুনসান। শুধুমাত্র জরুরী পরিসেবার গাড়ি ছাড়া কিছু চলছে না। রাজপুর সোনারপুর পৌরসভার পৌর প্রশাসক ডাঃ পল্লব দাস জানান তারা পরিস্থিতি উপর নজর রাখছেন। এবং পরবর্তী পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরো বলেন এলাকবাসীকে করোনার বিরুদ্ধে আরো সচেতন হতে হবে।

Post a Comment