ব্যবসায় মন্দার কারণে আত্মঘাতী এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী
দি নিউজ লায়ন; মুর্শিদাবাদের লিচুতলা এলাকার এক প্রতিষ্ঠিত ঘড়ি ব্যবসায়ী ব্যবসায় মন্দার কারণে আর্থিক সঙ্কটের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন। সেখানেই তাঁর ঘড়ি মেরামতের দোকান রয়েছে। মৃত ব্যবসায়ীর নাম তুষার কর্মকার (৪৮)। তিনি শহরের জীবধরপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। এই ঘটনায় এলাকার ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে।
মৃতের নিকটাত্মীয় স্বপন কর্মকার বলেন, লকডাউনের জেরে চরম আর্থিক সঙ্কটের মধ্যে চলছিল । ব্যবসা একেবারে তলানিতে এসে ঠেকেছিল। সেই কারণে সবসময় মনমরা হয়ে বসে থাকত। আর্থিক সঙ্কটের জেরে ও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে মনে করা হচ্ছে"। স্থানীয়রা এদিন ওই ব্যবসায়ীকে তার বাজারের দোতলার দোকান ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে ।

Post a Comment