কাঠের সেতুর দুর্বল অবস্থার জেরে ভোগান্তিতে পথ চলতি মানুষ - The News Lion

কাঠের সেতুর দুর্বল অবস্থার জেরে ভোগান্তিতে পথ চলতি মানুষ

 


 দি নিউজ লায়ন;  চন্দ্রকোনা ২ ব্লকের,  বান্দিপুর ১ নং গ্রাম পঞ্চাতের কদমতলা গ্রামে  কাঠের সেতুর দুর্বল অবস্থার জেরে ভোগান্তিতে পথ চলতি মানুষ।দীর্ঘ ৭ মাস ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই কাঠের সেতু টি। এই  সেতুটি চন্দ্রকোনা ১ নং ও চন্দ্রকোনা ২ নং ব্লকের সংযোগ কারি,চন্দ্রকোনা ১ এবং চন্দ্রকোনা ২ এই দুটি ব্লকের মধ্যে সংযোগ কারি একটি  মাত্র পথ এই কাঠের পোল । 


ওই পোলের একদিকে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মধ্যে মথুরাপুর, বসন্তপুর, হিজলি , অপর দিকে চন্দ্রকোনা ২ ব্লকের  মধ্যে কদমতলা, খারসা।এই কাঠের পোলের ওপর দিয়ে প্রত্যেক দিন দুই হাজারের ও (২০০০) বেশি মানুষের যাতায়াত। এখন বৃষ্টির কারণে নদীর জল বাড়াই  পোলের নিচের দিকেও কেউ যেতে পারছেনা।


যার ফলে  জলের চাপের সৃষ্টি হচ্ছে ঐ ভগ্নপ্রাই কাঠের পোলের ওপর। স্থানীয়দের দাবি ইতি মধ্যে ঐ কাঠের পোল পেরোতে গিয়ে পোল থেকে সাইকেল নিয়ে একজন মানুষ নদীর জলে পড়ে  গিয়েছিল।স্থানীয়দের দাবি দ্রুততার সঙ্গে এই ভগ্নপ্রায় কাঠের পোল টিকে সারানোর দাবি তুলেছেনওই এলাকার বাসিন্দারা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.