মায়ের মাথা থেঁতলে খুন করল ছেলে - The News Lion

মায়ের মাথা থেঁতলে খুন করল ছেলে

 


দি নিউজ লায়নঃ   হবিবপুর থানার বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের কচুপুকুর এলাকায় মাকে পিটিয়ে খুন করল ছেলে।  শাশুড়ির সঙ্গে বনিবনা ছিল না পুত্রবধূর। রাগ করে বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে গিয়েছিল সে। আর তারই জেরে মদ্যপ অবস্থায় নিজের মাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে।


এই ঘটনার পর ক্ষিপ্ত গ্রামবাসীরা অভিযুক্ত স্বপন দাসকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পাশাপাশি পুরো ঘটনাটি নিয়ে মৃতের পরিবার লিখিত অভিযোগ দায়ের করেছেন। রাতেই তদন্তে যায় হবিপুর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  মৃতের নাম বাসন্তী দাস (৬০)।


  তার স্বামী দীর্ঘদিন আগেই মারা গিয়েছেন। পরিবারে তিন ছেলের মধ্যে অভিযুক্ত স্বপন দাস ছোট।  পাশাপাশি আরও দুই সাবালক ছেলে নয়ন এবং বিফল দাস তারা মানসিক প্রতিবন্ধী হলে কোনরকমে সংসার চলছিল তার।  রবিবার রাতে মা ও ছেলের মধ্যে তুমুল অশান্তি হয় । এরপর মদ্যপ অবস্থায় অভিযুক্ত ছেলে স্বপন দাস বাঁশ দিয়ে পিটিয়ে এবং তার মায়ের মাথা থেঁতলে খুন করে বলে অভিযোগ। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.