দুদিন ধরে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন শোভনদেব
দি নিউজ লায়ন; দীঘা, মন্দারমণি,শঙ্করপুরের বিভিন্ন বিধস্ত এলাকা ও কৃষি ক্ষেত পরিদর্শন করলেন শোভনদেব চট্টোপাধ্যায়। শুক্রবার সকালে প্রথমে শোভনদেব যান শংকরপুর সমুদ্র সৈকত এলাকায়।এখানে প্রথম ভেঙেপড়া সমুদ্রবাঁধ পরিদর্শন করেন এবং বেশকিছু কৃষিএলাকা পরিদর্শন করেন।এরপর বালিসাই এ কৃষিএলাকা পরিদর্শন করেন।এরপর সমুদ্র তীরবর্তী কালিন্দী,মন্দারমনি সহ বেশকিছু গ্রামএলাকা পরিদর্শনে যান কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
এদিন মন্ত্রী জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুদিন ধরে বিস্তীর্ণ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং কৃষকদের কথাও শোনেন।রাজ্যের মধ্যে সর্বাধিক পূর্ব মেদিনীপুরেই ক্ষতি হয়েছে বলে জানান।তবে এই সমস্ত সমুদ্র তীরবর্তী এলাকায় সবুদ্রের নোনাজল প্রবেশ করেছে,সেই সমস্ত এলাকায় কৃষকদের নতুন প্রজাতির নোনাজল সহনশীল ধানের বীজ দেওয়া হবে বলে জানান।এদিন কৃষিমন্ত্রীর সাথে সমুদ্র তীরবর্তী এলাকা পরিদর্শনে ছিলেন মৎস্যমন্ত্রী অখিল গিরি।এদিন দুপুরে কৃষিদপ্তরের আধিকারিকদের সাথে একটি কৃষির ক্ষতি নিয়ে রিভিউ মিটিং করেন।

Post a Comment