গড়বেতায় লোখাটাপোল ভেঙে একাধিক গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে
দি নিউজ লায়ন; শিলাবতী নদীতে জল বেড়ে যাওয়ায় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার লোখাটাপোল ভেঙে যাওয়ার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তিনটি অঞ্চলের একাধিক গ্রামের মানুষ। জানা গিয়েছে গতবছর বর্ষার সময় শিলাবতী নদীতে জল বেড়ে যাওয়ার কারণে জলের তোড়ে ভেঙে যায় ব্রিজের মাঝ অংশ, এরপর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বাঁশ দিয়ে কোনভাবে মেরামত করা হয়। তার পর থেকেই চলে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত।
কিন্তু গত দুইদিনের বৃষ্টিপাতের ফলে শিলাবতী নদীর জল বেড়ে যাওয়ার কারণে জলের তোড়ে ভেঙে গেল কাঠের ব্রিজ টি।প্রায় ৩০ থেকে ৪০ টি গ্রামের মানুষ যাতায়াত করতন এই ব্রীজ দিয়ে।এই ব্রিজ ভেঙে যাওয়ার কারণে কার্যত গড়বেতা শহরের সাথে ওই এলাকার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জানা গিয়েছে ঘুর পথে যেতে হলে অনেকটাই রাস্তা অতিক্রম করতে হবে সাধারণ মানুষকে। তাই এলাকার মানুষের দাবী ভেঙে যাওয়া কাঠের ব্রিজ টি তাড়াতাড়ি মেরামত করে দেওয়া হোক।

Post a Comment