১.৭৫ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিলেন অমিতাভ
দি নিউজ লায়ন; বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন বিভিন্ন হাসপাতালে মেডিকেল সরঞ্জাম ও ভেন্টিলেটর অনুদান দিয়েছেন। এবার মুম্বাইয়ের সিয়নের লোকমান্য তিলক মিউনিসিপ্যাল জেনারেল হাসপাতালে দুটি হাই-টেক ভেন্টিলেটর ও চিকিৎসা সরঞ্জাম অনুদান দিলেন তিনি।
ব্রিহানমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন অনুযায়ী, এই মেগাস্টার মনিটর, সি-আর্ম ইমেজ ইনটেনসিফায়ার, ইনফিউজার পাম্পসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম অনুদান দিয়েছেন হাসপাতালটিকে, যার মূল্য প্রায় ১.৭৫ কোটি টাকা।

Post a Comment