চুপি চুপি চতুর্থ বিয়ে সারলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়!
দি নিউজ লায়ন; চতুর্থ বিয়ে সারলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নব বধূ সাজে শ্রাবন্তীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটমাধ্যম জুড়ে এমনই জল্পনা শুরু হয়ে যায়। লাল শাড়ি। নাকে বড় নাকছাবি, মাথায় বিয়ের মুকুট, হাতে শাঁখা পলা, সিঁথিতে ভর্তি সিঁদুর। ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করেন অভিনেত্রী। সঙ্গে সঙ্গে কমেন্টের বন্যা ছোটে। নেটিজেনরা প্রশ্ন তোলেন আবার? শুরু হয় জল্পনা।
প্রসঙ্গত কিছুদিন আগেই নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে একান্তে সময় কাটাতে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন নায়িকা। এই জল্পনা শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই পাহাড়ে দাঁড়িয়ে ছবি পোস্ট করেন নায়িকা। অন্যদিকে তৃতীয় স্বামী রোশনের থেকে তিনি বিচ্ছেদ চাইছেন। তারমধ্যে কয়েকদিন ধরেই নায়িকার মন উড়ু উড়ু। তাই এই জল্পনা।
Post a Comment