বাজ পড়ে মৃত ১ - The News Lion

বাজ পড়ে মৃত ১


দি নিউজ লায়ন;   সোমবার সকালে পুরাতন মালদা থানার মেহেরপুর গ্রামে বাড়ি ফেরার পথে ঝড় বৃষ্টির মধ্যে বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের।  এই মৃতের ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। 


পুলিশ সুত্রে জানা গিয়েছে,  মৃতের নাম রেজাউল হোসেন ( ২২ )। বাড়ি পুরাতন মালদা থানার মেহেরপুর এলাকায়।পরিবারের সদস্যরা জানায়, মৃত ওই যুবক মাঠে ক্রিকেট খেলতে গেছিল। সে সময় হঠাৎই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামে। তখনই সে অন্যান্যদের মতোই বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে হঠাৎই বাজ তার মাথায় পড়ে। ঘটনাস্থলেই সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।মেডিক্যল কলেজ আসার পরেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।ওই যুবকের  অস্বাভাবিক মৃত্যুতে  শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। 


মালদা থানার পলিশ সুত্রে জানা গিয়েছে,মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.