অফিসে ঢুকে পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগে গ্রেপ্তার 2 - The News Lion

অফিসে ঢুকে পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগে গ্রেপ্তার 2

 


দি নিউজ লায়ন;   মেমারি থানা এলাকায় অফিসে ঢুকে পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগে গ্রেপ্তার 2 ।  ধৃতদের নাম শেখ রমজান ও শেখ সুকুর আলি। মেমারি থানার পুণ্যগ্রামে তাদের বাড়ি। পুলিস জানিয়েছে, সোমবার মেমারি থানার দেবীপুর পঞ্চায়েত অফিসের বোর্ড মিটিং ছিল। তাতে যোগ দেন পুন্যগ্রাম-বাগগড়িয়ার ৯ নম্বর সংসদের সদস্য মোল্লা মহিরুদ্দিন। 


বোর্ড মিটিংয়ের শেষে রমজান, সুকুর আলি সহ কয়েকজন পঞ্চায়েত অফিসে ঢুকে মহিরুদ্দিনকে প্রচণ্ড মারধর করে। তাঁকে মাটিতে ফেলে পেটানো হয়। খবর পেয়ে মেমারি থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছায়। পুলিস পৌঁছানো মাত্র মারধরে জড়িতরা পালিয়ে যায়। রাতেই ঘটনার কথা জানিয়ে পঞ্চায়েত সদস্য থানায় অভিযোগ দায়ের করেন। তারপরই মঙ্গলবার সকালে বাড়ি থেকে পুলিস তাদের গ্রেপ্তার করে বর্ধমান আদালতে পেশ করা হয়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.