আবারও বিজেপির হাতছাড়া হওয়ার পথে একটি গ্রাম পঞ্চায়েত
দি নিউজ লায়ন; মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের ধেরুয়াগ্রাম পঞ্চায়েতের আটটি আসনের মধ্যে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ৪ টিতে ও বিজেপি ৪ টি তে জয় লাভ করে । টসে জিতে প্রধান হয় বিজেপির পূর্ণিমা সিং। তিনি মেদিনীপুর সদর ব্লকের বিডিও অফিসে গিয়ে বিডিও সুদেষ্ণা দে মৈত্র এর কাছে প্রধান পদে ইস্তফা দেন।
পূর্ণিমা সিং বলেন আমি ব্যক্তিগত কারণে প্রধান পদ থেকে সরে যাচ্ছি। যার ফলে ওই গ্রাম পঞ্চায়েতে টি বিজেপির হাতছাড়া হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সহ-সভাপতি অরূপ দাস বলেন জোর করে প্রধানকে ইস্তফা দেওয়া হয়েছে।
তৃণমূল সবকিছু বিরোধীশূন্য করতে চাইছে ।তবে বিজেপির অভিযোগ মেদিনীপুর সদর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মুকুল সামন্ত অস্বীকার করেছে। তিনি বলেন উনি তৃণমূলে যোগ দেওয়ার আবেদন করলে নিশ্চয়ই দল ভেবে দেখবে। তবে কাউকে জোর করে পদত্যাগ করানো হয়নি।

Post a Comment