বারুইপুর আর পি এফ অফিসে ডেপুটেশন দিল এস ইউ সি দলের নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটি - The News Lion

বারুইপুর আর পি এফ অফিসে ডেপুটেশন দিল এস ইউ সি দলের নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটি

 


দি নিউজ লায়ন;   স্টাফ স্পেশাল ট্রেনে কলকাতার নীলরতন সরকার হাসপাতালের নার্স তনুশ্রী চৌধুরীকে হেনস্থার অভিযোগ উঠেছিল আর পি এফের বিরুদ্ধে। এর প্রতিবাদে শনিবার বারুইপুর আর পি এফ অফিসে ডেপুটেশন দিল এস ইউ সি দলের নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটি। দলের সদস্যা শম্পা পাল বলেন, অবিলম্বে অভিযুক্ত সোনারপুরের আর পি এফ পুলিশ কর্মীকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।


 এই ঘটনা অতি নিন্দনীয়। এদিকে, বিধানসভার অধ্যক্ষ তথা বিধায়ক বিমান বন্দোপাধ্যায় ও পুর প্রশাসক শক্তি রায়চৌধুরী ওই স্বাস্থ্যকর্মীর সঙ্গে ফোনে কথা বলে সব সমস্যা শোনেন। পাশে থাকার আশ্বাস দেন। শুক্রবার ওই স্বাস্থ্যকর্মী সোনারপুর জি আর পি থানায় ঘটনার কথা জানিয়ে অভিযোগ দায়ের করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.