বাংলাদেশে পাচারের আগেই বাগদার পিন উদ্ধার - The News Lion

বাংলাদেশে পাচারের আগেই বাগদার পিন উদ্ধার

 


দি নিউজ লায়ন;  বাংলাদেশে পাচারের আগেই বাগদার পিন উদ্ধার করলো বিএসএফ । পাচার কারী পলাতক, উদ্ধার হওয়া মাছের পিনগুলি শুল্ক দফতরের হাতে তুলে দেয়া হয়েছে,ঐ মাছের পিনের বাজার মূল্য আনুমানিক 13 লক্ষ টাকা।


বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার গাবরডাহ্ সীমান্ত থেকে ৫৬টি প্যাকেট ভর্তি মাছের পিন উদ্ধার করলো সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। উদ্ধার হওয়া ৫৬ ব্যাগ মাছের পিন তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফ-এর তরফে। সীমান্তরক্ষী বাহিনী ও শুল্ক দফ্তর সূত্রে জানা গিয়েছে, বসিরহাট মহকুমার ভারত-বাংলাদেশের গাবরডাহ্ সীমান্ত এলাকা থেকে ঐ পিনভর্তি ব‍্যাগ গুলি ১৫৩ নং ব্যাটালিয়নের সীমান্ত রক্ষা বাহিনীর জওয়ানরা উদ্ধার করে।


 জানা গিয়েছে, বুধবার ভোর রাতে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা সীমান্তে টহলের সময় ৫৬ পলিথিন ভর্তি মাছের পিন আটক করে। তদন্তে জানা গিয়েছে সেগুলি বাগদার চিংড়ির পিন বলে জানা গিয়েছে। যার বাজার মূল্য প্রায় ১৩ লক্ষ টাকা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.