লকডাউনে দিনেদুপুরে এক ট্যাক্সিচালকের উপরে হামলা - The News Lion

লকডাউনে দিনেদুপুরে এক ট্যাক্সিচালকের উপরে হামলা


দি নিউজ লায়ন;   মঙ্গলবার দুপুরে হাওড়ার শিবপুর থানা এলাকায় লকডাউনে দিনেদুপুরে এক ট্যাক্সিচালকের উপরে হামলা চালালো দুষ্কৃতিরা। ওই ট্যাক্সিচালক এদিন দুপুরে গাড়ি নিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এরপর গাড়ি নিয়ে যাওয়ার সময় দুই দুষ্কৃতি সেখানে এসে তাঁর উপর অতর্কিতে হামলা চালায়। পালাতে গেলে পাথর তুলে মাথায় আঘাত করে এবং ট্যাক্সিচালকের পকেটে থাকা প্রায় হাজার খানেক টাকা ছিনিয়ে নেয়। দুষ্কৃতিরা পলাতক।


 পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। আহত ট্যাক্সিচালককে হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। প্রকাশ্য রাস্তায় এমন ঘটনায় হতচকিত হয়ে যান সকলেই। পুরানো শত্রুতা থেকে এই ঘটনা নাকি ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘটনা তা তদন্ত করছে পুলিশ। নিগৃহীত ট্যাক্সিচালক অমরজিৎ দাস বলেন, ব্রিজের নিচে ঠান্ডায় দাঁড়িয়ে বিশ্রাম করছিলাম। এরপর গাড়ি স্টার্ট করছিলাম যাবার জন্য। 


তখন দুটো ছেলে এসে হঠাৎই মারধর শুরু করে। কেন মারধর করল জানি না। বিনা কারণে তারা আমাকে মারে। পকেটে প্রায় ৯০০ টাকা ছিল। সেই টাকা ছিনতাই করে  নিয়ে চলে যায়। তারা  পাথর দিয়ে মারধর করে। প্রাণে মেরে ফেলার জন্যই এমন ভাবে মেরেছে বলে মনে হয়। যখন মারছে তখন আশেপাশের লোকেরা দেখছিল।  কেউ সাহায্য করেনি।  দিনে-দুপুরে এরা গুন্ডাগিরি করছে। দুষ্কৃতিকারীরা  এখানকারই লোক বলে মনে হয়েছে। কেন মারল আমি জানিনা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.