ব্যবসায়ী অপহরণের ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার ব্যবসায়ী, গ্রেপ্তার ৪ - The News Lion

ব্যবসায়ী অপহরণের ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার ব্যবসায়ী, গ্রেপ্তার ৪

 


দি নিউজ লায়ন;    ব্যবসায়ী অপহরণের ২৪ ঘন্টার মধ্যে ব্যবসায়ীকে উদ্ধার সহ ৪ জনকে গ্রেপ্তার করল তপন থানার পুলিশ। শুক্রবার রাতে মালদা জেলার কালিয়াচক থানার জালালপুর ফতেকানি এলাকা থেকে ব্যবসায়ীকে উদ্ধার করে তপন থানার পুলিশ। পুলিশের তৎপরতায় ব্যবসায়ীকে ফিরে পেয়ে সস্থির হাফ ছেড়েছে ব্যবসায়ীর পরিবারের লোকজন। ঘটনার পর শনিবার ধৃতদের বালুরঘাট জেলা আদালতে পাঠিয়ে পুরো ঘটনা খতিয়ে দেখছে তপন থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন রেজাউল হক, এরাজুল হক, আশিক শেখ বাড়ি মালদা জেলার কালিয়াচক থানা এলাকায় ওপর একজন পরিমল সরকার বাড়ি তপন থানার করদহ এলাকায়।ঘটনার পর ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভর্তি করা হয় বালুরঘাট জেলা আদালতে। 


প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে তপন থানার করদহ এলাকার ব্যবসায়ী অসীম প্রামানিককে অপহরণ করে দুষ্কৃতীরা।ঘটনার পর তদন্ত শুরু করে তপন থানার পুলিশ।তদন্তে নেমে ২৪ ঘন্টার মধ্যে অপহৃত ব্যবসায়ীকে কালিয়াচক থেকে উদ্ধার করে কোন থানার পুলিশ। সেইসঙ্গে ৪ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল তপন থানার পুলিশ। শনিবার ধৃতদের বালুরঘাট জেলা আদালতে পাঠিয়ে পুরো ঘটনা খতিয়ে দেখছে তপন থানার পুলিশ। এদিকে পুলিশের তৎপরতায় ব্যবসায়ীকে ফিরে পেয়ে স্বস্তির হাফ ছেড়েছে ব্যবসায়ীর পরিবারের লোকজন।


এবিষয়ে জেলা পুলিশ সুপার রাহুল দে বলেন, করদহের ওই ব্যবসায়ী অপহরণ কাণ্ডে ব্যবসায়ীকে কালিয়াচক থেকে পুলিশ উদ্ধার করে নিয়ে এসেছে। সেই সঙ্গে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ওই ব্যবসায়ীকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে কী কারণে এই অপহরণ তা খতিয়ে দেখছে পুলিশ। 


অপহৃত ওই ব্যবসায়ী অসীম প্রামাণিক বলেন, আমার মাসতুতো ভাই ও কালিয়াচকের গুন্ডারা মিলে এই কাণ্ড ঘটিয়েছে। আমাকে প্রচুর মারধর করেছে। রক্ত বন্ধ হচ্ছিল না। এমনকি ভয় দেখায় যে বিষয়টা পুলিসের কাছে জানাজানি হয়েছে। তাই আর আমাকে বাঁচিয়ে রাখবে না। আর দুই তিন মিনিটের মধ্যেই আমাকে মেরেই ফেলত সেই সময় তপন থানার পুলিস গিয়ে আমাকে উদ্ধার করে। আজকে তপন থানার আইসি যদি না থাকত, তাহলে আমি আর বাঁচতাম না। 


ওই ব্যবসায়ীর স্ত্রী রাখি প্রামাণিক বলেন, আজকে তপন থানার পুলিসের জন্যেই স্বামীকে ফিরে পেয়েছি। তার জন্য পুলিসকে অনেক ধন্যবাদ জানাই। ওকে অনেক মারধর করা হয়েছে। নিজেদের মানুষই যে এই ঘটনার সাথে জড়িত, তা ভাবলেই অবাক হচ্ছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.