প্রবল বজ্রপাতে মৃত ৪, জখম ১ - The News Lion

প্রবল বজ্রপাতে মৃত ৪, জখম ১


দি নিউজ লায়ন;  একই দিনে পৃথক পৃথক জায়গায় পূর্ব বর্ধমানের জামালপুরে প্রবল বজ্রপাতে মৃত্যু হল ৪ জনের। জখম হয়েছেন একজন। মৃতেরা হলেন রঞ্জিত গোয়ালা(৪০), অরূপ বাগ(৪০), শম্ভুচরণ দাস (৫২) ও অধীর  মালিক (৪৯)। জখম অপর এক ব্যক্তি। জামালপুর থানার গুড়েঘর গ্রামে রঞ্জিতের এবং অরূপের বাড়ি কাঁশরা গ্রামে। 


অপর মৃত শম্ভুচরণের বাড়ি জ্যোৎশ্রীরাম গ্রামে এবং অধীরের বাড়ি  মুহুন্দর গ্রামে। ময়নাতদন্তে পাঠানোর জন্যে পুলিশ মৃতদেহ গুলি উদ্ধার করেছে। জখম ব্যক্তি জামালপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃত ও জখমরা সকলেই কৃষিজীবি পরিবারের সদস্য। মৃতরা কেউ মাঠে কৃষি কাজ করছিলেন। কেউ মাঠ থেকে গরু নিয়ে ফিরছিলেন। আর সেই সময় প্রবল ঝড় বৃষ্টি সাথে বাজ্রপাত হলে চার জনের মৃত্যু হয়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.