নিউটনের সেরা বইয়ের হাতে লেখা পৃষ্ঠাগুলো ১০ লাখ ডলারে বিক্রি হওয়ার আশঙ্কা - The News Lion

নিউটনের সেরা বইয়ের হাতে লেখা পৃষ্ঠাগুলো ১০ লাখ ডলারে বিক্রি হওয়ার আশঙ্কা

 


দি নিউজ লায়ন;   নিজের সবচেয়ে বিখ্যাত বই ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা-র দ্বিতীয় সংস্করণের জন্য নিউটন যে নোটগুলো লিখেছিলেন, সেগুলো নিলামে উঠছে৷ হাতে লেখা পৃষ্ঠাগুলো ১০ লাখ ডলার দামে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে৷


লন্ডনভিত্তিক আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টি্’জ আগামী মাসে পৃষ্ঠাগুলো নিলামে তুলছে৷ মঙ্গলবার ক্রিস্টি’জ-এর পক্ষ থেকে জানানো হয়, আগামী ৮ জুলাই নিউটনের অমূল্য লেখাগুলোর জন্য দাম হাঁকা হবে৷ প্রতিষ্ঠানটির আশা, অনেকেই তা কিনতে আগ্রহী হবেন এবং দাম ছয় লাখ পাউন্ড থেকে নয় লাখ পাউন্ড, অর্থাৎ সাড়ে আট লাখ ডলার থেকে ১০ লাখ ডলারে উঠতে পারে৷


পদার্থবিজ্ঞানের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ বই ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকায় নিউটন তার গতিসূত্র মহাকর্ষ তত্ত্ব এবং গ্রহীয় গতি সম্পর্কিত সূত্র বর্ণনা করেছেন৷ বিজ্ঞানের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী এ গ্রন্থের প্রথম সংস্করণ প্রকাশিত হয় ১৬৮৭ সালে৷


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.