তৃনমূলে যোগদানের আর্জি জানিয়ে দার্জিলিং জেলায় জমা পড়েছে কয়েক হাজার আবেদন - The News Lion

তৃনমূলে যোগদানের আর্জি জানিয়ে দার্জিলিং জেলায় জমা পড়েছে কয়েক হাজার আবেদন

 


দি নিউজ লায়ন;  তৃনমূলে যোগদানের আর্জি জানিয়ে দার্জিলিং জেলায় জমা পড়েছে কয়েক হাজার আবেদন। বিজেপি, সিপিআইএম, কংগ্রেস নির্বিশেষে কয়েক হাজার আর্জিপত্র পড়েছে তৃনমূলের জেলা নেতাদের কাছে। দলীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘ তালিকার প্রথমের সারিতে আরএসএস ও সঙ্ঘ পরিবারের উত্তরবঙ্গের জেলা নেতাদের নাম রয়েছে। জেলা নেতাদের হাত ধরে আরএসএস ও সঙ্ঘ পরিবারের শাখা সংগঠন গুলির সমস্ত সদস্য সহ একাধিক কমিটি তৃণমূলে যোগ দিতে চলেছে বলেই জানা গিয়েছে।


 তৃনমূল দলীয় সূত্রের খবর জেলা নেতাদের হাত ধরেই গুচ্ছের আবেদন পত্র জমা পড়েছে। তৃনমূলের জেলার বরিষ্ট নেতাদের সঙ্গে পাকাপাকি কথাও হয়ে গিয়েছে এ বিষয়ে। অন্যদিকে পদ্ম শিবিরের অন্দরের খবর শুধুমাত্র যোগদানের দিনক্ষন এখনও নির্দিষ্ট করে জানায়নি তৃনমূল জেলা নেতৃত্বরা। বাকি পাকা কথা হয়ে গিয়েছে। আবার তৃনমূলের দলীয় সূত্রে জানা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই  বিশাল যোগদান অনুষ্ঠান হতে চলেছে শিলিগুড়িতে। 


একঝাঁক পরিচিত মুখেদের যোগদানের সম্ভবনা রয়েছে। উত্তরবঙ্গ ব্যাপী ছিন্ন ভিন্ন শ্রমিক সংগঠনগুলিও সঙ্ঘবদ্ধ ভাবে ঘাসফুল শিবিরের ছাতার তলায় আসার আবেদন জানিয়েছে। তৃনমূল শ্রমিক সংগঠনের রাজ্য নেতৃত্ব ঋতব্রত্য বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত উত্তরবঙ্গ জুড়ে সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নিয়ে সঙ্ঘবদ্ধভাবে উত্তরে দলীয় শক্তি বৃদ্ধিতে নেমে পড়েছে উত্তরের শ্রমিক সংগঠনের কোর কমিটির দায়িত্বে থাকা অলক চক্রবর্তি। 


উত্তরবঙ্গের শ্রমিক সংগঠনের নেতৃত্ব অলক চক্রবর্তীর কাছে খুব চেনা কোট হওয়ায় তার দক্ষ হাতেই বিপক্ষ শিবিরের সেনাপ্রধান থেকে পেয়াদারা নিজেদের সঠিক ঠিকানা মনে করছেন। ঘাসফুল শিবির সূত্রে জানা গিয়েছে তৃনমূলের উত্তরবঙ্গের দায়িত্বে থাকা শিলিগুড়ির এক নেতার কাছেই ৩৫০০হাজার যোগদানের আবেদনপত্র জমা পড়েছে। একই ভাবে দার্জিলিং জেলার শীর্ষ নেতৃত্বদের প্রত্যেকের কাছে গুচ্ছের আবেদনপত্র জমা পড়ছে। এমনকি ভিন্ন রাজনৈতিক দলের জেলা নেতৃত্বদের সঙ্গে তালিকায় রয়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্যপদে থাকা নেতারাও। 


পাশাপাশি শ্রমিক সংগঠনের ক্ষেত্রে বিজেএমটিইউসি, আরএসএসের ছত্রছায়ায় চলা ভারতীয় জাতীয় মজদুর ইউনিয়ন ও বিএমওএস এর উত্তরের বিভিন্ন জেলা নেতৃত্বদের হাত ধরে পুরো সংগঠনের সমস্ত সদস্যরাই যোগদানের আর্জিপত্র পেশ করেছে। রেলের শ্রমিক সংগঠন পূর্বত্তর সীমান্ত রেলওয়ে কর্মচারী সংগঠনও ঘাসফুল শিবিরে যোগদানে মরিয়া হয়ে উঠেছে। উত্তরবঙ্গ শ্রমিক সংগঠনের নেতৃত্ব অলক চক্রবর্তীর সঙ্গে চূড়ান্ত পর্যায়ের বৈঠকও হয়ে গিয়েছে সংগঠনের জেলা নেতাদের।


 তবে এ বিষয়ে অলক চক্রবর্তী জানান চূড়ান্ত ঝাড়াই বাছাইয়ের পরই দলে নেওয়া হবে। রাজ্য নেতৃত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জেলা নেতৃত্ব গৌতম দেব ও দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকারের সঙ্গে আলোচনার পরই সিদ্ধান্ত হবে। এ বিষয়ে দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার জানান প্রচুর মানুষ যোগদান করতে চাইছে। শহরের পরিচিত মুখেরা কলকাতায় গিয়েও আর্জি জানাচ্ছেন রাজ্য নেতৃত্বের কাছে। সবদিক বিচার বিশ্লেষনের পরই দলে জায়গা মিলবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.