আইসি কে বদলি করা যাবে না বলে ক্যানিং থানার সামনে স্থানীয়দের বিক্ষোভ - The News Lion

আইসি কে বদলি করা যাবে না বলে ক্যানিং থানার সামনে স্থানীয়দের বিক্ষোভ

 


দি নিউজ লায়ন;   মঙ্গলবার সকাল ১০ টা থেকে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার আইসি আতিবুর রহমান  কে বদলি করা যাবে না দাবিতে স্থানীয় মহিলারা ক্যানিং থানার সামনে এবং ক্যানিং বারুইপুর সড়ক পথে  বিক্ষোভ দেখাতে থাকে।এদিন ক্যানিং এলাকার মহিলারা সকালে ক্যানিং থানার থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে ক্যানিং থানার আই সি কে বদলি না করার দাবিতে।এরপর মহিলা বিক্ষোভকারীরা ক্যানিং বারুইপুর সড়ক পথে অবরোধ শুরু করে।


ফলে ক্যানিং বারুইপুর সড়ক পথে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ক্যানিং থানার আই সি আতিবুর রহমান।তিনি মহিলা বিক্ষোভকারীদের হাত জোড় করে অনুরোধ করে বিক্ষোভ তুলে নেওয়ার জন্য এবং চলে যাওয়ার জন্য।এরপরও চলতে থাকে বিক্ষোভ।খবর পেয়ে ঘটনাস্থলে আসে ক্যানিং এসডিপিও গোবিন্দ শিকদার।তিনি বিক্ষোভকারীদের বিক্ষোভ তুলে নেওয়ার অনুরোধ করে।ক্যানিং থানার পুলিশ বাহিনী আসে ঘটনাস্থলে।তবে এখনও পর্যন্ত চলছে বিক্ষোভ আই সি আতিবুর রহমান কে বদলি না করার দাবিতে।


অবশেষে দুপুর ১২ টা ৪ মিনিটে ক্যানিং থানার আই সি আতিবুর রহমানের করজোড় অনুরোধে মহিলা বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেয়।এদিকে বিক্ষোভকারী মহিলারা জানান ক্যানিং থানার আই সির বদলির খবর পেয়ে আমরা মহিলার বিক্ষোভে নামি যাতে তাকে এখান থেকে বদলি না করা হয়।তিনি ভালো কাজ কর ছিলেন ক্যানিং জুড়ে।এমনকি কোন কিছু সমস্যা নিয়ে তার কাছে এলে তিনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করতেন।বিশেষ করে নারী ও শিশু পাচার,নারী নির্যাতন বিষয়ে যত্ন সহকারে তিনি দেখতেন।তাই আমাদের দাবি ক্যানিং থানার আই সিকে বদলি করা যাবে না।পুলিশ জানান বেশ কিছু মহিলা থানার সামনে এবং সড়ক পথে বিক্ষোভ দেখালে তাদের বিক্ষোভ অবরোধ  তুলে দেওয়া হয় বুঝিয়ে সুজিয়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.