বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত ৯ বছরের শিশু - The News Lion

বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত ৯ বছরের শিশু

 


দি নিউজ লায়ন;   রবিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের ৬ নম্বর সংকরকাটা অঞ্চলের বনকাটির উপরশোল গ্রামে।  মৃত শিশুর নাম শ্যামল টুডু, তার বয়স  ৯ বছর। মৃত শিশুর বাবা কৃষ্ণ টুডু বলেন রবিবার বাড়ির স্ট্যান্ড পাখায়  আচমকা শ্যামল হাত দিয়ে দেয় ।যার ফলে ও বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মাটিতে ছিটকে পড়ে যায়।বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে  ওকে সঙ্গে সঙ্গে দ্বারি গেড়িয়াগ্রামীণ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করি।


ডাক্তারবাবুরা কিছুক্ষণ চিকিৎসা করার পর জানায় সে মারা গিয়েছে। যার ফলে তিনি ও তার পরিবারের সকলেই কান্নায় ভেঙে পড়েন। ওই ঘটনার খবর পেয়ে চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ মৃত শিশুটির দেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় ।সেই সঙ্গে কি কারণে ওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে। বিদ্যুৎপৃষ্ট হয়ে ওই শিশুর মৃত্যুর ঘটনায় তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.