আউশগ্রামের ভোটের ফলাফল নিয়ে পর্যালোচনা সারলেন অনুব্রত মন্ডল - The News Lion

আউশগ্রামের ভোটের ফলাফল নিয়ে পর্যালোচনা সারলেন অনুব্রত মন্ডল

 


দি নিউজ লায়ন;      বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের আউশগ্রামের ভোটের ফলাফল নিয়ে গুসকরায় পর্যালোচনায় বসেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা আউশগ্রাম বিধানসভার দলীয় পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল। এদিন গুসকরার বিদ্যাসাগর হলে আউশগ্রাম ১ ও ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি ও অঞ্চল সভাপতিদের নিয়ে বৈঠক করেন তিনি। 


এর সঙ্গে হাজির ছিলেন গুসকরা শহরের দলীয় সভাপতির পাশাপাশি বুথ সভাপতিরাও। অনুব্রত মণ্ডল এদিন জানান, গুসকরা ২ নম্বর অঞ্চল, দিগনগর ২, বিল্বগ্রাম, আউশগ্রাম, ভেদিয়া ও এড়াল অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পরিবর্তন হবে।কারণ এই ৬  টি অঞ্চলে দল হেরেছে। পাশাপাশি অঞ্চলের বুথ সভাপতিদের সরিয়ে দেওয়া হবে।বিধায়ক অভেদানন্দ থাণ্ডার নিজে অঞ্চল সভাপতি ও বুথ সভাপতিদের সরিয়ে নতুন সভাপতি ঠিক করবে।


এবার বিধানসভা নির্বাচনে আউশগ্রাম বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভেদানন্দ থাণ্ডার ১১৮৩৫ ভোটে জয়ী হন। এরমধ্যে আউশগ্রাম ২ নম্বর ব্লকে দশ হাজারের বেশী ভোটে লিড পায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী। অন্যদিকে  মাত্র হাজার খানেক ভোটে লিড পায় আউশগ্রাম ১ নম্বর ব্লক থেকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.