লকডাউনে দিনআনা খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়িয়ে থেকে অন্ন যোগাচ্ছেন কল্যাণ ঘোষ - The News Lion

লকডাউনে দিনআনা খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়িয়ে থেকে অন্ন যোগাচ্ছেন কল্যাণ ঘোষ

 


দি নিউজ লায়ন;  আংশিক লকডাউনের অনেক এমন মানুষ আছেন যাদের দু'বেলা ঠিকমতো খাবারের সংস্থান হচ্ছেনা। এদের কথা ভেবেই তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ প্রতিদিন দুপুরে কয়েক'শ মানুষের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছেন। রবিবার দুপুরে সেই কর্মসূচি নেওয়া হয় হাওড়া নিশ্চিন্দার জয়পুর বামনডাঙ্গা এবং নিশ্চিন্দা তরুণ সংঘ ক্লাবের মাঠে। 


লকডাউনের ফলে কাজ হারানো গরিব মানুষের কথা ভেবে দুটি কমিউনিটি কিচেনের ব্যবস্থা করেন ডোমজুড়ের বিধায়ক কল্যান ঘোষ। তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দের সহযোগিতায় বিধায়কের উদ্যোগে প্রতিদিন প্রায় ৩০০ লোকের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া হবে। 


এদিন কমিউনিটি কিচেনে ভাত, ডাল, তরকারি, মাংস দেওয়ার ব্যবস্থা করা হয়। এই কর্মসূচি সম্পর্কে বিধায়ক কল্যাণ ঘোষ বলেন, যেহেতু লকডাউন চলছে এই কারণে অনেকেই সেইভাবে কাজকর্ম করতে পারছেন না। সেইজন্য এই এলাকার তৃণমূল কর্মীরা একটি উদ্যোগ নিয়েছেন। প্রায় ৩০০ মানুষের  খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.