ভারত-ভুটান সীমান্তের জয়গাঁয় আটক এক চিনা মহিলা
দি নিউজ লায়ন; ভারত-ভুটান সীমান্তের জয়গাঁয় আটক এক চিনা মহিলা। পুলিস সূত্রে খবর, নিল ওয়াই লি নামে ৫৮ বছরের ওই চিনা মহিলার কাছে বৈধ কাগজপত্র ছিল। কিন্তু শেষ হয়ে গিয়েছিল ভিসার মেয়াদ। লকডাউনের জন্য তিনি দেশে ফিরতে পারেননি। এসএসসি সূত্রে খবর, হংকংয়ের বাসিন্দা ওয়াই লি গত ২ ফেব্রুয়ারি দিল্লিতে আসেন।
সেখান থেকে তিনি যান বারাণসীর এক তিব্বতি মনস্ট্রিতে। এরপরই দেশে লকডাউন শুরু হয়ে যাওয়ায় তিনি দেশে ফিরতে পারেন নি তবে আজ জয়গাঁ সীমান্ত দিয়ে ভুটানে প্রবেশের চেষ্টা করেন তিনি। আর সেই সময়ই তাকে আটকায় এসএসবি। তাঁকে পাঠানো হবে শিলিগুড়ির Foreigner Religion Registration Officer-এর কাছে। সেখানেই তার ভিসার মেয়াদ বাড়ানো হবে আর জরিমানা করা হতে পারে।

Post a Comment