দুবাই যাচ্ছেন সৌরভ গাঙ্গুলি - The News Lion

দুবাই যাচ্ছেন সৌরভ গাঙ্গুলি

 


দি নিউজ লায়ন;   বুধবার সকালে দুবাই যাচ্ছেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি।     ওইদিন মহারাজের দুবাই সফরে সঙ্গী হবেন বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা পৌঁছে গিয়েছেন আগেই। ২০২০ মরুশহরের মাটিতে সফলভাবে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করায় পরিকল্পনা রুপায়ণে খুব বেশি মাথা ঘামাতে হবে না বোর্ডকে। 


তবুও স্থগিত হয়ে যাওয়া টুর্নামেন্ট যেন আর কোনওভাবে বিঘ্নিত না হয় সেটা নিশ্চিত করতে উদ্যোগী সৌরভের বোর্ড।  পাশাপাশি স্টেডিয়ামে দর্শক প্রবেশাধিকারের বিষয়টিও মাথাব্যথার কারণ বোর্ডের কাছে। দুবাইয়ে এক সাক্ষাতকারে রাজীব শুক্লা জানিয়েছেন, ‘দর্শক প্রবেশাধিকারের বিষয়টি একমাত্র চিন্তার কারণ। ওঁরা দর্শক প্রবেশে অনুমতি দেবে কীনা জানি না। আমরা এই বিষয়ে কথা বলব ওঁদের সঙ্গে। তবে প্রশাসন যা সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য হবে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.