নিউ-টাউন শুটাউটে উঠে এল চাঞ্চল্যকর তথ্য - The News Lion

নিউ-টাউন শুটাউটে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

 


দি নিউজ লায়ন;  বুধবার কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) কর্মীরা নগরীর নিউ টাউন এলাকায় পাঞ্জাবের দু'জন গ্যাংস্টারকে গুলি করে হত্যা করেছে। নিহত দুজনের নাম জসপ্রীত জাসি ও জয়পাল ভুল্লার। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। আর তদন্তে নেমেই একের পর এক তথ্য হাতে আসছে তদন্তকারীদের।  যেমন আলমারিতে বেশ কিছু পোশাকের প্যাকেট পাওয়া গিয়েছে। যেখানে উর্দু ভাষায় পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ঠিকানা রয়েছে বলে সূত্রের খবর।  


গ্যাংস্টাদের পোশাকের প্লাস্টিক পাকিস্তান যোগকে কিছুটা পোক্ত করলেও মৃতদের পাকিস্তান যাতায়ত ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। এক্ষেত্রে কারও মারফতও এই প্লাস্টিক তাদের কাছে এসে পৌঁছতে পারে। তবে এখনই পাকিস্তানের যোগ উড়িয়ে দেওয়া যায় যাচ্ছে না। 


সিআইডি সূত্রের খবর, দুষ্কৃতীরা যে সমস্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে তাতে পাকিস্তানের লোগো রয়েছে। অন্যদিকে একটি অত্যাধুনিক বন্দুকও পাওয়া গিয়েছে। জেটি কিনা এনএসজি ব্যবহার করে থাকে বলে সূত্রের খবর। অন্যদিকে জানা গিয়েছে, গত ১৮ মে গ্বালিয়র থেকে কলকাতায় পালিয়ে আসে গ্যাংস্টাররা। গ্বালিয়র টোল প্লাজা পেরিয়ে যায় একটি কালো হন্ডা অ্যাকর্ডের ছবি ধরা পড়ে। তবে উল্লেখযোগ্যভাবে, এই গাড়ির নম্বর ছিল "ডব্লিউবি ০২ আর ৪৫০০" (WB 02R 4500)। অর্থাৎ, পশ্চিমবঙ্গের নম্বর প্লেট।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.