রেল মিউজিয়ামকে সামাজিক অনুষ্ঠানে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত - The News Lion

রেল মিউজিয়ামকে সামাজিক অনুষ্ঠানে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত

 


দি নিউজ লায়ন;  বিকল্প পথে আয়ের ভাবনা। রেল মিউজিয়াম সামাজিক অনুষ্ঠানে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত রেলের।করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ রেল মিউজিয়ামের পরিষেবা। সেই কারনে বেশ খানিকটা কমেছে রেলের আয়। এই পরিস্থিতিতে এবার বিকল্প পথে আয়ের কথা ভেবেই রেল মিউজিয়াম সামাজিক অনুষ্ঠানে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।


 হাওড়া স্টেশন সংলগ্ন রেল মিউজিয়াম এবার সামাজিক অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হবে। জানা গেছে, এর জন্য দরপত্রও ডাকা হয়েছে। রেল মিউজিয়ামকে সামাজিক অনুষ্ঠানে ভাড়া দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করছে বিভিন্ন মহল। থেকে। রেল মিউজিয়ামের মধ্যে ভারতীয় রেলের ইতিহাস তুলে ধরা হয়েছে। 


রয়েছে রেলের বিভিন্ন মডেলের পুরোনো স্টিম ইঞ্জিন, কোচ, সিগন্যাল, চাকা, লাইনের যন্ত্রাংশ-সহ ট্রেনের দুষ্প্রাপ্য ছবি। মিউজিয়ামের মূল অংশে রয়েছে মিনি হাওড়া স্টেশন, বিভিন্ন কোচের মডেল, রেলের যন্ত্রাংশ দিয়ে তৈরি বিভিন্ন স্থাপত্য। দেশ-বিদেশের বহু পর্যটকই পুরনো ইতিহাসের টানে মিউজিয়ামে আসেন।

সামাজিক অনুষ্ঠানে মিউজিয়াম ভাড়া দেওয়া হলে দুষ্প্রাপ্য জিনিসপত্র ক্ষতির আশঙ্কা করছেন অনেকে। রেল সূত্রের খবর, যেকোনও সামাজিক অনুষ্ঠানে মিউজিয়াম ভাড়া নেওয়া যেতে পারে। ইতিমধ্যেই দরপত্রও ডাকা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.