ডোমজুড়ের ঘর ছাড়া বিজেপি কর্মীদের গঙ্গাজল ছিটিয়ে বাড়ি শুদ্ধ করে তৃণমূলে ফিরালেন
দি নিউজ লায়ন; ডোমজুড়ের বিধায়ক কল্যান ঘোষের উদ্যেগে বাড়ি ফিরলেন বাঁকড়া মিশ্রপাড়ার ৩৫ জন বিজেপি কর্মী। অবশ্য শুধু বাড়ি ফেরা নয় বৃহস্পতিবার রাতে বাড়ি ঢোকার আগে গঙ্গাজল দিয়ে বাড়ি শুদ্ধ করে ঘরে ঢোকার আগে এইসব বিজেপি কর্মীরা তৃণমূলে যোগ দেয়।
বিধানসভা নির্বাচনের আগে থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল বাঁকড়া এলাকা। এলাকার বেশ কয়েকজন তৃণমূল কর্মী রাজ্যের প্রাক্তন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেয়। পরে রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপির টিকিটে ডোমজুড় কেন্দ্র থেকে নির্বাচনে লড়াই করলেও তিনি পরাজিত হন। আর এরপরেই ভয়ে এলাকার ৩৫ জন বিজেপি সদস্য অন্যত্র চলে যান। এদিকে দীর্ঘদিন এলাকায় তাদের দেখা না গেলেও সম্প্রতি বাড়ি ফেরার জন্য তারা শলপ ৩ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান জাকির হোসেন এবং ডোমজুড়ের বিধায়ক কল্যান ঘোষের সঙ্গে যোগাযোগ করেন।
পরে বৃহস্পতিবার বিধায়কের উপস্থিতিতে ঘরছাড়াদের ঘরে ফেরানো হয়। অন্যদিকে ঘরছাড়া বিজেপি কর্মীদের বক্তব্য বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রাথী মিথ্যা প্রলোভন দেখিয়ে তাদের দলে নিয়েছিলেন। আর তার মিথ্যা প্রলোভনে পা দিয়ে আমারা বিজেপিতে যোগ দিয়ে ভুল করেছিলাম। আর পরে নিজেদের ভুল বুঝতে পেরে আবার তৃণমূলে ফিরে আসলাম।
বিধায়ক কল্যান ঘোষ জানান এইসব ঘরছাড়া মানুষেরা নিজেদের ভুল বুঝতে পেরে ঘরে ফেরার জন্য আমার সাথে যোগাযোগ করেছিল। সেইমত আমি ওদের ঘরে ফিরিয়ে আনলাম। বিধায়কের দাবি নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করতে এদিন ওরা ঘরে ঢোকার আগে গঙ্গাজল ছিটিয়ে ঘর শুদ্ধ করে।

Post a Comment