ঘর থেকে বৃদ্ধার নিথর দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য
দি নিউজ লায়ন; মঙ্গলবার সকালে কুলতলি থানার শানকিজাহান এলাকায় ঘর থেকে বৃদ্ধার নিথর দেহ উদ্ধার কে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়াল। মৃতার নাম সুচিত্রা অধিকারি(৬৯)। এদিন প্রতিবেশীরা দেখেন ঘরের দরজা ভাঙা অবস্থায়। ঘরের মেঝেতে পড়ে আছে বৃদ্ধার দেহ।
খবর দেওয়া হয় কুলতলি থানায়। পুলিশ এলাকায় এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রতিবেশীরা বলেন, ওই বৃদ্ধাকে খুন করা হয়েছে। বৃদ্ধার ছেলে ও তার স্ত্রী অন্য ঘরে ছিল। বৃদ্ধার স্বামীও ২০১১ সালে খুন হয়েছিল রাজনৈতিক কারনে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, বৃদ্ধাকে শ্বাসরোধ করে মারা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Post a Comment