দীঘার হোটেলে খুন হোটেল মালিক - The News Lion

দীঘার হোটেলে খুন হোটেল মালিক




দি নিউজ লায়ন ;  নিউ দীঘার হোটেলে  খুন হলেন  হোটেলেরই মালিক। নিহতের নাম সুব্রত সরকার। খুনের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। হাওড়া শিবপুর থানার বাসিন্দা দীর্ঘদিন ধরে দীঘায় হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত।হোটেল কর্মী নির্মল ঘড়াই কথায় জানা যায় শুক্রবার রাত এগারোটা নাগাদ খাওয়া-দাওয়ার পর ঘুমিয়ে যায়। শনিবার সকালে পাঁচটা নাগাদ মালিককে ডাকতে গেলে কোনও সাড়া না পেয়ে পার্শ্ববর্তী হোটেল স্টাফদেরকে নিয়ে পুলিশে খবর দেওয়া হয়। 


পুলিশ দরজা ভেঙে বিছানার মধ্যে লন্ডভন্ড অবস্থায়, বালিশ চাপা, গলায় দড়ি দিয়ে খাটে পড়ে আছে। ঘটনার খবর পেয়ে দীঘা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কি কারনে এই খুন খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে যান কন্টাই সার্কেল ইন্সপেক্টর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে শ্বাসরোধ করে সুব্রতকে খুন করা হয়। পরে দেহ ঝুলিয়ে দেওয়া হয় দড়ি দিয়ে।


 তবে কী কারনে খুন তা স্পষ্ট নয়। টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে এই খুন হয়ে থাকতে পারে। পাশাপাশি অন‍্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে হোটেলের কর্মীদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। হোটেলে কোনও সিসিটিভি থাকলে সেখানে কিছু ধরা পড়েছে কী না তাও তদন্ত করে দেখছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.