ট্রলার ডুবে মৃত ১ - The News Lion

ট্রলার ডুবে মৃত ১




দি নিউজ লায়ন ; পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ট্রলার ডুবে নিহত এক মৎস্যজীবী। নিখোঁজ আরো তিনজন। জানা গেছে গতকাল রাতে হুগলি নদীতে ট্রলার নিয়ে মাছ ধরতে বেরিয়েছিল ১৩ জন মৎসজীবির একটি দল। এমন সময় নন্দীগ্রামের কেন্দামারির গঙ্গাঘাটের কাছে নোঙর করার সময় আচমকা পাড়ে থাকা পলিতে ধাক্কা লেগে উল্টে যায় ওই ট্রলারটি। জানা গেছে মৃত ওই মৎস্যজীবীর নাম প্রদীপ মান্না। তার বাড়ি কাঁথিতে।


 এই ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও তিন মৎস্যজীবী। তবে পুলিশ ও উপকূল রক্ষী বাহিনীর তৎপরতা বাকি ১০জন মৎসজীবীকে উদ্ধার করা হয়েছে। তাদের স্থানীয় চিকিৎসালয়ে প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে। নিখোঁজদের খোঁজার জন্য ইতিমধ্যে উপকূল রক্ষী বাহিনীর তরফ থেকে হোভারক্রাফট নিয়ে মাঝ সমুদ্রে তল্লাশি চালানো হচ্ছে। বস্তুত ইয়াশের সময় থেকেই উত্তাল রয়েছে সমুদ্র একই রকম অবস্থা হুগলি নদীর। 


তার ওপর অমাবস্যার কোটালের ফলে জলস্তর অনেকটাই বেড়েছে এই সব মিলিয়ে এখন নদী এবং সমুদ্র অত্যন্ত বিপদজনক এদিনে দুর্ঘটনার পেছনেও এগুলির বড় ভূমিকা রয়েছে বলে মনে করছেন মৎস্যজীবীরা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আপাতত নিখোঁজ মৎস্যজীবীদের সন্ধানের ওপরেই সবচেয়ে বেশী গুরুত্ব দেয়া হচ্ছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.