ভাটপাড়ায় রাতভর তান্ডব
দি নিউজ লায়ন ; রাতভর বোমাবাজিতে উত্তপ্ত উত্তর 24 পরগনার ভাটপাড়া বোমার ঘায়ে এক পুলিশ কর্মী সহ 5 থেকে 6 জন জখম হয়েছেন বলে খবর। আহত পুলিশকর্মীর আঘাত গুরুতর হওয়ায় তাকে ব্যারাকপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। বোমাবাজির ঘটনায় পুলিশ শম্ভু সোনার এবং রাম পন্ডিত নামে 2 দুষ্কৃতীকে গ্রেফতার করেছে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। এলাকায় টহল দিচ্ছে কমব্যাট ফোর্স। তৃণমূলের অভিযোগ গোটা ঘটনার পেছনে অর্জুন সিং এর মদদপুষ্ট দুষ্কৃতীরা হয়েছে।
ভাটপাড়া বাদ দিয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলের সবকটি আসন তৃণমূল দখল করার পর থেকেই অর্জুন সিং এর প্রত্যক্ষ মদতে বহিরাগত দুষ্কৃতীরা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে তাণ্ডব চালাচ্ছে এদিন ওই দুষ্কৃতীরা এই এলাকার তৃণমূল কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমা বাজি করে একাধিক তৃণমূল কর্মী জখম হয়েছেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে বোমা বাজি হয়। দুষ্কৃতীদের সঙ্গে সংঘর্ষে সুব্রত গোস্বামী নামে এক পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছেন তাকে ব্যারাকপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়।
এরপর ঘটনাস্থলে এসে পৌঁছয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশাল বাহিনী। এলাকায় কমব্যাট ফোর্স নামানো হয় গ্রেফতার করা হয় দুই দুষ্কৃতীকে। ব্যারাকপুর পুলিশ কমিশনার সূত্রে জানা গিয়েছে এলাকায় পুলিশের টহলদারি চলছে বোমাবাজির ঘটনায় কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ভাটপাড়া লাগোয়া জগদ্দলে যে সমস্ত ফেরিঘাট রয়েছে সেখানে নজরদারি বাড়ানো হয়েছে পুলিশ মনে করছে দুষ্কৃতীরা গঙ্গা পেরিয়ে হুগলির দিকে পালাতে পারে।

Post a Comment