বরযাত্রী ও স্থানীয়দের সংঘর্ষ, জখম ৫
দি নিউজ লায়ন ; গ্রামের এক বিয়েতে যোগ দেওয়া কে কেন্দ্র করে বরযাত্রীদের সঙ্গে স্থানীয়দের একাংশের হামলা ও সংঘর্ষে গুরুতর জখম হলেন কমপক্ষে ৫ জন। এই ঘটনায় মুর্শিদাবাদের সালারের তালিবপুর গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়ালো। তাঁদের কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩জনের আঘাত গুরুতর। ঘটনার পর থানার পুলিস সেখানে টহল দেওয়া শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান ছিল। করোনা বিধির কারণে জনা দশেক বরযাত্রী নিয়ে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। ওই বরযাত্রীতে গ্রামের কয়েকজন যোগ দিয়েছিলেন শালিসি করে। এনিয়ে গ্রামের দুই পক্ষের মধ্যে ঝামেলা বাধে। এরপর ফের এদিন দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এরপর কয়েকজন লাঠিসোটা নিয়ে বরযাত্রী যাওয়া বাসিন্দাদের উপর চড়াও হয়। পরে সেখানে খবর পেয়ে পুলিস পৌঁছয়

Post a Comment