জলমগ্ন শহর কলকাতা - The News Lion

জলমগ্ন শহর কলকাতা




দি নিউজ লায়ন ; বুধবারের বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা। জলমগ্ন হয়ে পড়েছে রাজ্যের একাধিক জেলাগুলিও। বুধবার সারা রাত ধরে বৃষ্টির পরেও বৃহস্পতিবার আবহাওয়ার উন্নতির কোনও আশা নেই বলে জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর থেকে। বৃহস্পতিবার রাতেও চলতে পারে টানা বৃষ্টি।  আগামী ২৪ ঘণ্টার রাজ্যের  কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।     


বুধবার রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত টানা ভারী বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। জল জমে গিয়েছে রাস্তায়। জল জমেছে সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, পার্ক সার্কাস, বেহালা, , ই ডি এফ হাসপাতাল আনোয়ার শাহ, ঢাকুরিয়া, আলিপুর বর্ধমান রোড, খিদির পুরে জল জমে রয়েছে। জলবন্দি সাদার্ন অ্যাভিনিউ, যাদবপুরের বিস্তীর্ণ এলাকা। তবে কলকাতা পুরসভার তরফ থেকে জানানো হয়েছে, একাধিক লকগেট খুলে দেওয়া হয়েছে, ফলে দ্রুত জল নেমে যাবার সম্ভাবনা রয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.