ঝাড়গ্রাম জেলায় খাতা খুলতে পারলো না ভাজপা,চারটি আসনেই জয়ী তৃণমূল - The News Lion

ঝাড়গ্রাম জেলায় খাতা খুলতে পারলো না ভাজপা,চারটি আসনেই জয়ী তৃণমূল

 


দি নিউজ লায়ন;   যে জঙ্গলমহল থেকে ঝাড়গ্রাম জেলায় বিজেপির উত্থান শুরু হয়েছিল  ২০১৮ র পঞ্চায়েত নির্বাচন থেকে সেই ঝাড়গ্রাম জেলায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়ল ভাজপা। খাতাই খুলতে পারলো না তারা। ২০১৯ এর লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম,নয়াগ্রাম,গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি ভালো ভোটের ব্যবধানে তৃণমূলের থেকে এগিয়ে ছিল।কেবল মাত্র বিনপুর কেন্দ্রে এগিয়েছিল তৃণমূল।বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর এর সাংসদ দিলীপ ঘোষের বাড়ি নয়াগ্রামে বিধানসভা কেন্দ্রের বেলিয়াবেড়া থানার কুলিয়ানা গ্রামে। 


সেই নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রেও বিজেপির মুখ পুড়লো। লোকসভা নির্বাচনের পর গোটা জঙ্গল মহল জুড়ে বিজেপি দাপিয়ে বেড়ায়। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ঝাড়গ্রামে এসে বলেছিলেন ঝাড়গ্রাম জেলার চারটি আসনে বিজেপি দলের প্রার্থীরা ৫০ হাজরের ও বেশি ভোটে জিতবেন।কিন্তু ঝাড়গ্রাম জেলার মানুষ বিজেপি কে প্রত্যাখ্যান করলেন।ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর।


তাই ঝাড়গ্রাম কেন্দ্রে তৃণমূলের প্রার্থী অভিনেত্রী বিরবাহা হাঁসদা, বিনপুর কেন্দ্রে দেবনাথ হাঁসদা,গোপীবল্লভপুর কেন্দ্রে খগেন্দ্র নাথ মাহাতো ও নয়াগ্রাম  কেন্দ্রে দুলাল মুর্মুকে ঝাড়গ্রাম জেলার মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছেন।বিজেপি প্রার্থীরা পরাজিত হয়েছেন।বিনপুরের  জয়ী তৃণমূলের নব নির্বাচিত বিধায়ক দেবনাথ হাঁসদা বলেন এই জয় বাংলার জয়,এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়।তিনি তৃণমূলের প্রার্থীদের জয়ী করার জন্য ঝাড়গ্রাম জেলার প্রতিটি মানুষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।


তৃণমূলের জয়ী চারজন প্রার্থীর মধ্যে কেবল মাত্র দুলাল মুর্মু পরপর তিনবার বিধায়ক নির্বাচিত হয়েছেন।বাকি তিনজন প্রার্থী এই প্রথম বিধায়ক নির্বাচিত হয়েছেন।এই জয়ের ফলে তৃণমূল শিবিরে খুশির হওয়া।অন্যদিকে বিজেপির ঝাড়গ্রাম কার্যালয়ে কার্যত নেমে এসেছে শোকের ছায়া।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.