করোনা মোকাবিলায় টাস্ক ফোর্স গঠন করল আলিপুরদুয়ার পুরসভা - The News Lion

করোনা মোকাবিলায় টাস্ক ফোর্স গঠন করল আলিপুরদুয়ার পুরসভা

 


দি নিউজ লায়ন;  করোনা মোকাবিলায় টাস্ক ফোর্স গঠন করল আলিপুরদুয়ার পুরসভা।  আলিপুরদুয়ার শহর জুড়ে বুধবার করোনা সচেতনতায় টাস্ক ফোর্সের অভিযান চলে। জানা গিয়েছে করোনা মোকাবিলায় টাস্ক ফোর্স গঠন করল আলিপুরদুয়ার পুরসভা। পুলিশ, বিপর্যয় মোকাবিলা দফতর ও পুর কর্মীদের নিয়ে এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। বুধবার টাস্ক ফোর্সের সদস্যরা শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালায়।


 রাস্তায় রাস্তায় সচেতনতা তৈরি করেছেন টাস্ক ফোর্সের সদস্যরা। লক ডাউন বিধি কার্যকর না করাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহন করছে টাস্ক ফোর্স। প্রয়োজনে ফাইনও করছেন টাস্ক ফোর্সের সদস্যরা। টাস্ক ফোর্সের ইনচার্জ সুব্রত সরকার বলেন, " আমরা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অভিযান চালাচ্ছি। সচেতনতা তৈরি করছি। প্রয়োজনে আমরা ফাইনও করছি। 


তবে মুলত সকলের কাছে আবেদন সকলে যেন সরকারি বিধি নিষেধ মেনে চলেন।" এদিন শহরে ব্যাংকে গিয়ে টাস্ক ফোর্সের অভিযানের মুখে পড়েন মৃত্যুঞ্জয় রায়। তিনি বলেন, " পুরসভার টাস্ক ফোর্স আমাকে ধরেছিল। টাস্ক ফোর্সের সদস্যরা আমাকে  জিজ্ঞেস করেছেন আমি কি কাজে কোথায় গিয়েছিলাম। আমি বলেছি। আমাকে সচেতন থাকতে বলেছেন। এলাকায় সচেতনতা তৈরি করতে বলেছেন।"

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.