অক্সিজেনের সংকট মেটাতে মালদা মেডিকেল কলেজের শুরু হল প্লান্ট তৈরির কাজ
দি নিউজ লায়ন; করোনা পরিস্থিতির মধ্যে অক্সিজেনের সংকট মেটাতে মালদা মেডিকেল কলেজের শুরু হল প্লান্ট তৈরির কাজ। এর ফলে করোনাই চিকিৎসারত রোগীদের আর নতুন করে কোন রকম সমস্যার মধ্যে পড়তে হবে না। ২৪ ঘন্টার জন্য মেডিকেল কলেজে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা সুজোগ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই প্লান্টে তরল অক্সিজেন থাকবে এবং পাইপ লাইনের মাধ্যমে তা রোগীদের বেডে পৌঁছে যাবে।
এই তরল লিকুইড অক্সিজেন ১৫দিন অন্তর নিয়ে আসা হবে। মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সাত দিনের মধ্যেই এই প্ল্যান্ট রেডি হয়ে যাবে। রবিবার থেকে এই প্লান্টের কাজ শুরু হয়েছে। অন্যদিকে, মালদা জেলার চারটি জায়গায় তৈরি হচ্ছে করোনা হাসপাতাল। বাড়ছে বেডের সংখ্যা। চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে ১০০ শয্যার হাসপাতাল তৈরি করা হচ্ছে।
এছাড়া বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতাল, মিল্কি গ্রামীণ হাসপাতাল ও সুজাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পঞ্চাশটি করে বেডের করোনা হাসপাতাল তৈরি হচ্ছে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা করা হয়। এই হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিটে ২০০বেডের করোনা হাসপাতাল রয়েছে। এছাড়াও মডেল মাদ্রাসায় ৭০ বেডের সেফ হোম রয়েছে। পরিস্থিতি মোকাবিলার জন্য আরও আড়াইশো টি বেড বাড়ানো হচ্ছে জেলা জুড়ে।
আক্সিজেন প্লান্ট নির্মানকারী বেসরকারী সংস্থার ইঞ্জিনিয়ার সন্তোষ কুমার মাহাত জানান,২০-৩০হাজার লিটার অক্সিজন এই ট্যাঙ্কে রাখা যাবে। এই তরল অক্সিজেনকে গ্যাসীয় করন (ভেপারাইজড) করে মেডিক্যালে বিভিন্ন ওয়ার্ডে সরবারহ করা হবে।মেডিক্যালে রোগীদের যা চাপ তা ১৫দিন এই অক্সিজেন চলবে। এছাড়াও ১৫দিন অন্তর এই প্লান্টে অক্সিজেন নিয়ে এসে ভর্তি করা হবে।দ্রুত এই পরিসেবা চালু করা হবে। মালদার জেলাশাসক রাজর্ষি মিত্র জানিয়েছেন, দ্রুত এই করোনা হাসপাতালগুলি কাজ শেষ করা হবে। এরই পাশাপাশি চাঁচোল হাসপাতালে তৈরি করা হবে নতুন অক্সিজেন প্লান্ট।

Post a Comment