জোয়ারের স্রোতে ভেসে যাওয়া ৩ টি হরিণ উদ্ধার
দি নিউজ লায়ন; ভেঙে গিয়েছে নদী বাঁধ, মাতলার জলে প্লাবিত গোসাবার বিস্তীর্ণ অঞ্চল তার মধ্যেও স্বস্তির খবর জোয়ারের স্রোতে ভেসে যাওয়া ৩ টি হরিণ উদ্ধার করল বনদপ্তর। বুধবার দুপুর বারোটা নাগাদ জোয়ারে জলের টানে ৩ টি হরিণ ভেসে চলে আসে লোকালয়ে।দয়াপুর এলাকায় ১ টি হরিণ, দুলকি এলাকায় ১ টি হরিণ এবং সোনাগাঁ এলাকায় ১ টি হরিণ ঢুকে পড়ে লোকালয়ে জোয়ারে জলের টানে।
হরিণ গুলি কে গ্রামবাসীরা দেখতে পেয়ে ধরে রেখে দেয়।তারা খবর দেয় থানায় ও বন দফতরে।খবর পেয়ে পুলিশ ও বন দফতর বনকর্মীরা ৩ টি হরিণ রেসকিউ করে।হরিণ গুলি আপাতত সুস্থ আছে।সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প জানান ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদীর জোয়ারের জলের টানে ৩ টি হরিণ ভেসে লোকালয়ে ঢুকে পড়ে।হরিণ গুলি রেসকিউ করা হয়েছে।
এছাড়া আরও একটি হরিণ বসিরহাট রেঞ্জের ঝিলেখালি থেকে রেসকিউ করা হয়। গ্রামবাসীরা জানিয়েছেন, গোসবা সংলগ্ন জঙ্গলে মাতলা নদীর জল ঢুকে পড়েছে যার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে যে এলাকায় এ ঘটনা ঘটেছে ওই এলাকায় এবং তার আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে আরো কোন বন্যপ্রাণী জলের তোড়ে ভেসে গিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
Post a Comment