হাসপাতালের পরিকাঠামো ও ভ্যাক্সিন পরিষেবা ঘুরে দেখলেন লাভলী মৈত্র
দি নিউজ লায়ন; হাসপাতালের পরিকাঠামো ও ভ্যাক্সিন পরিষেবা ঘুরে দেখলেন লাভলী মৈত্র। সোনারপুর দক্ষিণের সুভাষগ্রাম ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন পরিষেবা দেওয়া নিয়ে নানা অভিযোগের কথা তাঁর কানে আসছিল। বুধবার বিকালে সুভাষগ্রাম গ্রামীন হাসপাতাল গিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধান করার কথা বললেন সোনারপুরের নব নির্বাচিত বিধায়ক অভিনেত্রী লাভলী মৈত্র। তাঁর সঙ্গে ছিলেন রাজপুর সোনারপুর পুরসভার প্রশাসক ডাঃ পল্লব দাস সহ অন্যান্যরা।
এদিন বিধায়কের কাছে ভ্যাক্সিন দেওয়া নিয়ে কিছু অভিযোগ আসছিল মূলতঃ সেগুলো নিয়েই তিনি ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলেন। পাশাপাশি হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতালে ভ্যাকসিন দেওয়ার কাজও পরিদর্শন করেন। ভ্যাকসিন দেওয়ার বিষয়ে কি কি সমস্যা দেখা দিচ্ছে তা নিয়ে আলোচনা করে তার দ্রুত সমাধানের কথা বলেন। এদিন ছিল 'নার্স ডে'। তাই তিনি হাসপাতালের নার্সদের হাতে গোলাপ ফুল দিয়ে তাঁদের শুভেচ্ছা জানান। বিধায়ক লাভলি বলেন, করোনা পরিস্থিতিতে হাসপাতালে ভ্যাকসিন দেওয়া নিয়ে সমস্যার কথা শুনছিলাম। তাই ওই সমস্যা দূর করতে হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধান করার কথা বললাম। আশাকরি ভ্যাকসিন দেওয়া নিয়ে আর কোন সমস্যা হবে না।

Post a Comment