ঝাড়গ্রামের নহরিয়া গ্রামে ৬০ টি হাতির তাণ্ডব - The News Lion

ঝাড়গ্রামের নহরিয়া গ্রামে ৬০ টি হাতির তাণ্ডব

 


দি নিউজ লায়ন;   বুধবার সন্ধ্যার মুখে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের লোধাশুলি গ্রাম পঞ্চায়েতের নহরিয়া গ্রামে ঢুকে পড়ে প্রায় ৬০ টি দাঁতাল হাতি।হাতি গুলিওই গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ায়। যার ফলে নহরিয়া  গ্রাম জুড়ে হাতির হামলার আতঙ্ক ছড়িয়ে পড়ে। যেভাবে হাতি গুলি তাণ্ডব চালাচ্ছে তাতে আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা বিষয়টি ফোন করে বন দফতর কে জানায়। 


খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের কর্মীরা। তবে রাত্রি নটা পর্যন্ত যে ভাবে হাতি গুলি ওই গ্রামে তাণ্ডব চালিয়ে যাচ্ছে  তাতে ঘর বাড়ি ও  ফসলের ব্যাপক ক্ষতির আশংকা করছেন গ্রামবাসীরা। ফটকা ফাটিয়ে-হুলা জ্বালিয়ে হাতিগুলোকে তাড়ানোর চেষ্টা করছে বন দপ্তরের কর্মীরা ও হুলা পাটির সদস্যরা। গ্রামবাসীরা তাদের হাতি তাড়াতে সহায়তা করছেন। তা সত্বেও হাতিগুলো ওই গ্রাম ছেড়ে যাচ্ছে না। তাই ঘরবাড়ি ও ফসলের প্রচুর ক্ষতির  আশঙ্কা করছেন গ্রামবাসীরা। বন দফতরের পক্ষ থেকে ওই গ্রামের সকলকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একদিকে  বৃষ্টি অপরদিকে ষাটটি হাতির আগমনে নহরিয়া  গ্রাম  জুড়ে হাতির হামলার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.