অক্সিজেন সিলিন্ডার রিলোড করার সময় মৃত ১১ - The News Lion

অক্সিজেন সিলিন্ডার রিলোড করার সময় মৃত ১১

 


দি নিউজ লায়ন;   সোমবার মধ্যরাতে অন্ধ্রপ্রদেশে রুইয়া হাসপাতালে ICU-তে অক্সিজেন সরবরাহে হঠাৎই সমস্যা দেখা দেওয়ায় শ্বাসকষ্টে মারা গেলেন প্রায় ১১ জন করোনা রোগী।   রুইয়ার আইসিইউ ও অক্সিজেন বেডে প্রায় ৭০০ টি করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন এবং সাধারণ ওয়ার্ডে ছিলেন ৩০০ জন।


হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছেন, অক্সিজেন সিলিন্ডার রিলোড করার সময় অক্সিজেনের প্রেসার কমে এই ঘটনা ঘটে। অক্সিজেন সিলিন্ডার রিলোড করতে সময় লাগে যায় ৫ মিনিট।  সেই মুহূর্তে  ICU-তে উপস্থিত ছিলেন প্রায় ৩০ জন ডাক্তার। কালেক্টর জানান, হাসপাতালে অক্সিজেনের অভাব নেই এবং পর্যাপ্ত সরবরাহের ব্যবস্থা রয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.