ইয়স-এর দাপটে সমুদ্রের জলে বানভাসি দীঘা, বির্পযস্ত দক্ষিণ চব্বিশ পরগনাও - The News Lion

ইয়স-এর দাপটে সমুদ্রের জলে বানভাসি দীঘা, বির্পযস্ত দক্ষিণ চব্বিশ পরগনাও


দি নিউজ লায়ন;  গার্ডওয়াল টপকে হুড়মুড় করে ঢুকে পড়ছে সমুদ্রের জল আর তাতে ভেসে যাচ্ছে গাড়ি বাইক। ভেঙে পড়ছে একের পর এক মাটির বাড়ি। হাওয়ার দাপটে এক জায়গায় স্থির হয়ে দাঁড়ানোই দুষ্কর- বাংলা উপকূল থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে অতি প্রবল ঘূর্ণিঝড় 'ইয়াশ' ভূ-ভাগ ছুঁলেও তার দাপটে কার্যত লন্ডভন্ড হয়ে গেল পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার উপকূল সংলগ্ন এলাকা। 


মঙ্গলবার রাত থেকে যে দুর্যোগ শুরু হয়েছিল বুধবার ভোর থেকে তার প্রাবল্য আরো বাড়তে শুরু করে পাল্লা দিয়ে বাড়তে থাকে ঝড়ো হাওয়া সঙ্গে প্রবল বৃষ্টি। একদিকে যখন সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পরছে ইয়াশ তখন বিপদ আরো কয়েকগুণ বাড়িয়ে দেয় চন্দ্রগ্রহণ এবং ভরা কোটাল আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 8 থেকে 10 ফুট উচ্চতায় বাড়তে শুরু করে সমুদ্রের জল ফলে কয়েক ঘন্টার মধ্যে বানভাসি ওল্ড দীঘা নিউ দীঘা মন্দারমনি তাজপুর শঙ্করপুর শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলা সকাল 11 টার মধ্যে 51 টি নদী এবং সমুদ্র বাঁধে ফাটল দেখা দিয়েছে যার জেরে শতাধিকগ্রাম জলমগ্ন হয়ে পড়েছে শুধু এই জেলাতেই প্রায় ছয় লাখ এর কাছাকাছি মানুষকে ত্রাণশিবিরে সরানো হয়েছে।


 একই অবস্থা দক্ষিণ 24 পরগণা নামখানা সাগর কাকদ্বীপ গোসাবা বাসন্তী বিপর্যয় থেকে বাদ পড়েনি সুন্দরবন অঞ্চলের কোন জায়গা প্রবল ঝড় বৃষ্টির কারণে ভেঙেছে একের পর এক বাঁধ। প্রশাসনের তৎপরতায় আগে থেকেই বিপর্যয় আজ করে কয়েক লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ের সরানো হয়েছিল বলে প্রাণহানি আটকানো গিয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব হচ্ছে না কারণ ঘূর্ণিঝড়ের প্রভাব পুরোপুরি কাটতে বুধবার রাত ফুরিয়ে যাবে বৃহস্পতিবার এর আগের তাই ক্ষতির বহর বোঝা সম্ভব নয়। 


পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন সূত্রে খবর পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে ইতিমধ্যেই দীঘায় সেনা নামানো হয়েছে এছাড়া এনডিআরএফ এবং রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা বাহিনীর কাজ শুরু করে দিয়েছে একইরকমভাবে দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত অঞ্চলগুলোতে উদ্ধারকাজ শুরু হয়ে গিয়েছে একইসঙ্গে যে মাছগুলি ভেঙে পড়েছে সেগুলিকে ও দ্রুত মেরামত চেষ্টা করা হচ্ছে এছাড়া রেসকিউ সেন্টার বা ত্রাণ শিবির থেকে কেউ যাতে গ্রামে ফেরার চেষ্টা না করেন সে দিকেও নজর রাখা হচ্ছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.