গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন বুদ্ধদেব ভট্টাচার্য - The News Lion

গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন বুদ্ধদেব ভট্টাচার্য

 


দি নিউজ লায়ন;  করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। আজ মঙ্গলবার দক্ষিণ কলকাতার উডল্যান্ডস নামের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাঁকে। জানা গিয়েছে, গতকাল রাতে আচমকাই শারীরিক পরিস্থিতি খারাপ হতে থাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের।


 মঙ্গলবার সকালে অক্সিজেন স্যাচুরেশন লেভেল নেমে যায় ৮০-র এর নিচে। এরপর আর ঝুঁকি নেননি পরিবারের সদস্যরা। চিকিৎসকরাও একই পরামর্শ দেন। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.